শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৪:৪৭ পিএম, ২০২০-১২-০১
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের হাবিলাস চৌধুরী পাড়া এলাকায় ৩০ নভেম্বর সকালে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকা-ে ৮ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের ৩০ লক্ষাধিক টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। একইদিন ৩০ নভেম্বর বিকেলে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে বলেন, শান্তনা প্রদান করেন। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫০কেজি করে চাল এবং ২ বান ঢেউটিন প্রদান করেন। এসময় লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল কবির উপস্থিত ছিলেন।
ইউএনও মোঃ আহসান হাবীব জিতু জানান, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ শুখছড়ি গ্রামের হাবিলাস চৌধুরী পাড়ায় ৮টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শন করি। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫০কেজি চাল ও ০২ বান ঢেউটিন প্রদান করি। তিনি আরও জানান, মাননীয় এম পি মহোদয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল বিতরণ করা হবে। বিশেষ করে প্রতিবেশী সচ্ছল ব্যাক্তি ও সমাজের বিত্তবানদের কে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতা হাত প্রসারিত করার জন্য অনুরোধ জানান তিনি।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited