চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাদক কারবারির বাড়ি ঘেরাও জনতার, দুইজনের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৬:৪০ পিএম, ২০২৬-০৭-৩১

মাদক কারবারির বাড়ি ঘেরাও জনতার, দুইজনের কারাদণ্ড

বোয়ালখালীতে মাদক কারবারির অভিযোগে উত্তেজিত জনতা একটি বাড়ি ঘেরাও দিলে পুলিশ নারীসহ দুইজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আটকদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৮নাম্বার ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপে এ ঘটনা ঘটেছে। 
পুলিশ ও স্থানীয়রা জানান, চরণদ্বীপ মসজিদ ঘাটা এলাকার আবু সৈয়দ সওদাগর বাড়ির আবুল কাশেমের ঘরে দীর্ঘদিন ধরে মাদকের কারবার ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলেন এলাকাবাসী।
এসময় উত্তেজিত জনতা আবুল কাশেমের ছেলে কাউছারের ঘর ঘিরে ফেলে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কাউছারের বোন মোছাম্মৎ রাশেদা আক্তার (৩৯) এবং কাউছারের চাচা কুতুব উদ্দিন (৫৬) আটক করেন।
এরপর তাদের ভ্রাম্যমাণ আদালত ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। 
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২(১) এবং ৩৬(৫) ধারায় মোছাম্মৎ রাশেদা আক্তার (৩৯) ও কুতুব উদ্দিন (৫৬) উভয়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর