শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:৪৭ পিএম, ২০২৫-০২-০৯
চট্টগ্রামে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় সম্রাট গ্রুপের সদস্য মহিউদ্দিন মুহিনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। শনিবার বিকেলে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিউদ্দিন মুহিন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাঠা গ্রামের ওসমান গনির বাড়ির মোঃ কামালের ছেলে। জানা যায়, গত ১৮ জানুয়ারি রাত ২ টার দিকে আনোয়ারা উপজেলার মহতর পাড়া গ্রামে ডাকাতি করতে গেলে ডাকাতির সরঞ্জামসহ হাতে নাতে ৪ জনকে আটক করে পুলিশ। এসময় ডাকাত দলদের বহনকারী একটি সিএনজি জব্দ করা হয়। এবং ডাকাত দলদের বহনকারী অপর কালো রংয়ের একটি মাইক্রো বাসে থাকা ১০-১২ জন পালিয়ে যায়। এ ঘটনায় আনোয়ারায় থানায় একটি ডাকাতির মামলা হয়। মামলার তদন্তে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় সম্রাট গ্রুপের সদস্য মহিউদ্দিন মুহিনকে গ্রেফতার করা হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, ডাকাতির মামলার ঘটনায় জড়িত থাকায় মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited