শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৬:৪২ পিএম, ২০২০-০৯-২৩
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীন দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা আজ রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা তথ্য অফিস স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জিওবি খাতের এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে । কর্মশালায় রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা অতিথি বক্তা হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন । এতে অন্যান্যের মধ্যে বক্ততা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মং হ্লা প্রূ। জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন । বক্তারা করোনা ভাইরাস সংক্রমণ রোধ, নিরাপদ মাতৃত্ব, শিশুর যথাযথ বিকাশ, অটিজম, ডেঙ্গু প্রতিরোধ, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, শিশু ও নারীর অধিকার প্রভৃতি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার পরিচালক (কারিগরি ও প্রশিক্ষন) মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এতে উপজেলা ভাইস চেয়ারম্যান, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মহিলা মেম্বারগণ, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited