শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৩:৩০ পিএম, ২০২৬-১০-২৭
চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার হেঁয়াকো এলাকায় চুরির চেষ্টা করে পালানোর সময় নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুয়াবিল টেকের দোকান এলাকা থেকে নোহা গাড়িসহ তাঁদের আটক করেন স্থানীয় লোকজন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি নোহা গাড়িতে করে হেঁয়াকো এলাকায় এসে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা করেন পাঁচ যুবক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা ধাওয়া দেন। একপর্যায়ে নোহা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে সুয়াবিল টেকের দোকান এলাকায় তাঁদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধর করে।
খবর পেয়ে উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ভূজপুর থানায় নিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন—সাইদুল ইসলাম শিমুল (৩২), পিতা আবুল হোসেন, বাড়ি ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার, সামশু উদ্দিন (৪১), পিতা মৃত রফিক, বাড়ি কুমিল্লার লাকসাম, মোজাম্মেল হক (৩২), পিতা মৃত আবুল কাশেম, বাড়ি কুমিল্লার লাকসাম; ইউনুস (৪২), পিতা সিরাজুল, বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ; এবং সোহাগ (৩৪), পিতা তৈয়ব আলী, বাড়ি কুমিল্লার লাকসাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, চক্রটি হেঁয়াকো এলাকায় টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা করেছিল। তবে স্থানীয় লোকজনের ধাওয়ায় তারা চুরি করতে না পেরে পালিয়ে যায়। পরে সুয়াবিল টেকের দোকান এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের হেফাজতে নেয়।
ওসি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited