শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৯:৪৭ পিএম, ২০২৫-০৯-০৩
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে আগামী ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মঃ)।
এছাড়াও উপস্থিত ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি ও নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডার, খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, হাইওয়ে থানা পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংবাদকর্মী এবং মিলাদুন্নবী মাহফিল সুপারভিশন কমিটির সদস্যরা।
সভায় আগত অতিথিরা মাহফিলের সার্বিক সফলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রশাসনিক সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, শৃঙ্খলা, কল্যাণ ও মুক্তি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মঃ)।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited