শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:০৫ পিএম, ২০২৫-১২-০৬
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরিফে শাহসূফি সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভান্ডারীর (ইসলাম মাওলা) ৪২তম ওরস অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর।
শনিবার (৬ ডিসেম্বর) ওরস বাস্তবায়নে আহলা দরবার শরিফ কেন্দ্রিক সংগঠন আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদ প্রস্তুতি সভা করে। চট্টগ্রামের চকবাজার কাতালগঞ্জ আবাসিক এলাকায় অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল বলেন, আগামী ১৪ ডিসেম্বর মহাসমারোহে আহলা দরবার শরিফে ইসলাম মাওলার ওরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবার শরিফ প্রাঙ্গণে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে খতমে কোরআন, হামদ ও নাতে রাসুল, ওয়াজ মাহফিল, ফাতেহা পাঠ, জিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিল। ভক্তদের সুবিধা বিবেচনায় নিয়ে ওরশের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে।
আহলা দরবার শরিফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসা, নুরুল কবির, মাওলানা মঞ্জুর হোসাইন আল কাদেরী, ডা. আজিজুল হক, খোরশেদ আলম মান্নান, মো. বেলাল হোসাইন, মো. রাশেদ, জামশেদুল ইসলাম চৌধুরী, সাদমান সামিন প্রমুখ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited