শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৮:৪৭ পিএম, ২০২৬-০৯-০৯
চট্টগ্রামের আনোয়ারায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানে আতঙ্ক ছড়িয়েছে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) একই দিনে উপজেলার তিনটি পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা, মাদকসেবনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড এবং পারকী সৈকতে সরকারি খাস জমি দখলকারীদের সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের সেন্টার এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘ফুলকলি’ ও ‘শরীফ স্টোর’ নামের দুটি দোকানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দোকান দুটির প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এরপর উপজেলার চাতরী এলাকায় পরিচালিত অভিযানে মো. আরিফ (২৭) নামে এক ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড ও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই দিন বিকেল ৩টার দিকে উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র পারকী সৈকত এলাকায় আরও একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণকারীদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযানের সময় পারকী সৈকতে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় দুই মোটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, সরকারি খাস জমি দখলমুক্ত রাখা এবং পর্যটন এলাকার পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের অভিযান আরও জোরদার করা হবে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইন অমান্য করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে প্রয়োজন অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই দিনে উপজেলার তিনটি পৃথক এলাকায় প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হলে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মাদকসেবন, সরকারি জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited