চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আরও একটি ফিচার আনল টেলিগ্রাম

তথ্য প্রযুক্তি ডেস্ক    |    ১২:২৭ পিএম, ২০২১-০২-২৫

আরও একটি ফিচার আনল টেলিগ্রাম


হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে টেলিগ্রাম ব্যবহার শুরু করেছে অনেকে। প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনা হবে, এমন ঘোষণার পরই হোয়াটসঅ্যাপ থেকে মুখ ফেরানো শুরু হয়। আর সেই শূন্যস্থান দখলে মাঠে নেমেছে টেলিগ্রাম ও সিগন্যাল। গত কয়েক মাসে এই দুটি অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা একলাফে অনেকটাই বেড়ে গেছে। তবে সিগন্যালের থেকেও ব্যবহারকারীর সংখ্যা বেশি টেলিগ্রামের। এমনকি ইতোমধ্যে অ্যাপটি প্লে-স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় এক নম্বরেও উঠে এসেছে।

এবার ব্যবহারকারীদের জন্য একাধিক দুরন্ত ফিচারও আনল টেলিগ্রাম। যেমন : হোয়াটসঅ্যাপের মতোই নিজে নিজেই বার্তা মুছে যাওয়া, কিংবা গ্রুপে যত খুশি সম্ভব সদস্য যুক্ত করা।

কয়েক মাস আগেই ব্যবহারকারীদের জন্য ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ নামে একটি ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। যেখানে এই ফিচারটি কেউ চালু করলে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে পাঠানো মেসেজ সাতদিনের বেশি থাকবে না। সাতদিন হয়ে গেলে এমনিই মুছে যাবে। প্রায় একই রকম ফিচার এবার এনেছে টেলিগ্রামও। সম্প্রতি সেই ঘোষণাই দিয়েছে সংস্থাটি। তবে টেলিগ্রাম ব্যবহারকারীরা চাইলে এই মেসেজ মুছে যাওয়ার সময়সীমা একদিনও রাখতে পারবেন। আবার চাইলে সেই সময়সীমা সাতদিনও করতে পারবেন।

ফিচারটি ব্যবহার করতে হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদে প্রথমে ‘ক্লিয়ার হিস্টরি’ অপশনে যেতে হবে। তারপর সেটার ডিউরেশন (২৪ ঘণ্টা না সাতদিন) বেছে নিতে হবে। আইওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রথমে কোনো মেসেজ নির্বাচন করতে হবে। তারপর ‘ক্লিয়ার চ্যাট’ অপশনে গিয়ে অটো ডিলিট অপশনটি বেছে নিতে হবে।

টেলিগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচার ছাড়াও টেলিগ্রামের নতুন হোম স্ক্রিন ‘widget’ এসেছে, যার সাহায্যে সহজেই ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এছাড়া বিভিন্ন গ্রুপে সদস্য সংখ্যা এখন থেকে যতখুশি রাখা যাবে।

রিটেলেড নিউজ

লিংকে ক্লিক, তারপরেই সর্বনাশ

লিংকে ক্লিক, তারপরেই সর্বনাশ

স্টাফ রিপোর্টার : : প্রযুক্তিগত উৎকর্ষতা যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধও। অনলাইন স্ক্যাম, অচেনা লিংকে চাপ দà...বিস্তারিত


আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

আমাদের ডেস্ক : : মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও সà...বিস্তারিত


‘একশপ' এখন ডাকের মাধ্যমে পচনশীল দ্রব্য ডেলিভারি দিচ্ছে 

‘একশপ' এখন ডাকের মাধ্যমে পচনশীল দ্রব্য ডেলিভারি দিচ্ছে 

তথ্য প্রযুক্তি ডেস্ক : ‘একশপ’ বাংলাদেশ ডাক বিভাগের চিলিং এবং ফ্রোজেন সুবিধাসম্পন্ন মেইল প্রসেসিং সেন্টারের মাধ্যমà§...বিস্তারিত


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে

আমাদের ডেস্ক : : রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের নির্মান কাজ যথাসময়ে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, প্রকল্পের কাà...বিস্তারিত


ফেসবুক হ্যাক হওয়া থেকে রক্ষার উপায়

ফেসবুক হ্যাক হওয়া থেকে রক্ষার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুকে একাধিক নিরাপত্তা ফিচার রয়েছে।  তারপরও হ্যাকারদের যন্ত্রণাà...বিস্তারিত


তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের মানবসম্পদকে সম্ভাবনাময় হিসেবে দেখছে সুইডেন

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের মানবসম্পদকে সম্ভাবনাময় হিসেবে দেখছে সুইডেন

তথ্য প্রযুক্তি ডেস্ক :  তথ্যপ্রযুক্তি খাতের বাংলাদেশের মানবসম্পদকে অপার সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করছে সুইডেন। এই মà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর