শিরোনাম
বদরুল হক,আনোয়ারা প্রতিনিধি :: | ০৫:১৯ পিএম, ২০২২-০১-১৯
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠে মোহাম্মদ ইমরান (৫৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় এই দূর্ঘটনা ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা চরবিরির এলাকার রবিউল হোসেনের পুত্র ।দীর্ঘ দিন শাহদাত নগর এলাকায় বাসা ভাড়ায় থেকে বিল্ডিং নির্মাণের কাজ করত।
প্রত্যেক্ষদর্শীরা জানান,সকালে আরাপ খাঁনের ৩য় তলা বিল্ডিংয়ে কাজ করতে এসে ছাদে উঠে ১১হাজার ভোল্টেজ বৈদ্যুতিক তারের পাশে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে কর্ণফুলী থানার বন্দর বিটের উপ-পরিদর্শক (এসআই) মো আবদুল ওহাব জানান, খবর পেয়ে ৯টার দিকে ঘটনা স্থলেই পৌঁছে তার লাশ উদ্ধার করা হয়। বাড়ীর উপর দিয়ে উচ্চ শক্তি সম্পন্ন বিদ্যুৎ লাইনে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। অবশ্য এ ঘটনায় কর্নফুলী থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited