চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কোহলি-বাবর দুই ব্যাটারকেই বল করা কঠিন : রশিদ খান

স্পোর্টস ডেস্ক :    |    ০৫:৪৫ পিএম, ২০২২-০৮-২৬

কোহলি-বাবর দুই ব্যাটারকেই বল করা কঠিন : রশিদ খান

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল, সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে কাকে বল করা কঠিন। আফগান স্পিনারের উত্তর, দুই ব্যাটারকেই বল করা কঠিন।

পাকিস্তানি নারী সাংবাদিক সাওয়েরা পাশার ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রশিদ। আফগানিস্তানের লেগ স্পিনারের সঙ্গে সাক্ষাৎকারের সময় পাশা জানতে চেয়েছিলেন—বাবর, নাকি কোহলি—কাকে বল করা কঠিন? এর উত্তরে রশিদ বলেছেন, ‘আমার কাছে দুজনকেই (কোহলি ও বাবর) বলা করা কঠিন। তাঁরা যে ধরনের ব্যাটার, আলগা ডেলিভারিকে কখনো ছাড় দেন না। এ জন্য দুজনকে বল করা কঠিন। তবে তাঁদের বিপক্ষে বল করার চ্যালেঞ্জ উপভোগ করি। কোনো সুযোগ নেই যে, তাঁদের আলগা ডেলিভারি করব।

সঠিক জায়গায় বল করার জন্য মনোযোগী হব। কিন্তু এ সময় বল করা কঠিন।’কোহলি ও বাবরের বিপক্ষে বল করাকে শিক্ষণীয় বিষয়ও মনে করেন রশিদ। তিনি বলেছেন, ‘বাবর ও কোহলিকে বল করা মজার এবং এটা আমার জন্য দারুণ শিক্ষণীয়। সানরাইজার্স হায়দরাবাদে কেন উইলিয়ামসনকে বল করার পর বোলিং সম্পর্কে আমাদের মধ্যে অনেক কথা হতো। তার কথাগুলো অনেক সাহায্য করেছিল। আইপিএলে বিরাটের সঙ্গেও আলোচনা হয়েছিল। এ ব্যাপারে বাবরের সঙ্গেও কথা হয়েছে।’

ভিন্ন অনুভূতি নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে নামবেন কোহলি ও বাবর। পাকিস্তানের অধিনায়ক নামবেন ক্যারিয়ারের সেরা সময়কে সঙ্গে নিয়ে। শেষ ১০ ইনিংসের ৯টিতে তিনি খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে ৫ ফিফটির বিপরীতে করেছেন ৪ সেঞ্চুরি। এই দুর্দান্ত ফর্ম নিয়েই খেলতে নামবেন এশিয়া কাপ।

অন্যদিকে ভারতের সাবেক অধিনায়ক কোহলি নামবেন আসল রূপে ফিরতে। কারণটাও সবার জানা, দীর্ঘদিন ধরেই ছন্দে নেই তিনি। তবে ফর্ম না থাকলেও যেকোনো দিন ভয়ংকর হয়ে উঠতে পারেন ভারতীয় ব্যাটার। কেননা, তাঁর ব্যাটিং সামর্থ্যে কোনো ঘাটতি নেই। রশিদ এমনটা জানেন বলেই দুই ব্যাটারকে সমান চোখে দেখছেন। এশিয়া কাপে ২৮ আগস্ট মুখোমুখি হবেন দুই ব্যাটার।


 

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর