শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৫৫ পিএম, ২০২৪-১১-২৭
সরকার প্রায় ১৫ লাখ পাসপোর্ট বুকলেট এবং ১৫ লাখ ল্যামিনেশন ফয়েল সংগ্রহের প্রস্তাব আজ অনুমোদন করেছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কাউন্সিল কমিটির ১৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বুকলেট এবং ল্যামিনেশন ফয়েলগুলো চলতি অর্থবছরের জন্য এইচআইডি সিআইডি লিমিটেড, ম্যাপলউড, ক্রকফোর্ড লেন, চিনেহাম বিজনেস পার্ক, বেসিংস্টক, ইংল্যান্ড থেকে প্রায় ৬১ কোটি ২০ লাখ টাকা দিয়ে আন্তর্জাতিক ওপেন টেন্ডার মেথড (ওটিএম) এর অধীনে সংগ্রহ করা হবে।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য অবিলম্বে পাসপোর্ট প্রয়োজন। পাসপোর্ট নবায়নের জন্য তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
এছাড়া বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো বেশি বেশি পাসপোর্ট ইস্যু ও নবায়নের ওপর জোর দিচ্ছে বলেও তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited