শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৯:৩৫ পিএম, ২০২২-০৭-১৮
সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরের সম্রাট খ্যাত ইয়াসিনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সোমবার (১৮ জুলাই )দুপুর ১:০০ টার সময় চট্রগ্রাম আদালত চত্বর থেকে বের হলে তাকে গ্রেফতার করে।সীতাকুন্ড মডেল থানার ওসি
(তদন্ত) সুমন বনিক জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রামের আদালত চত্ত্বরের আইনজীবি ভবনের ৩১৫ নম্বর কক্ষে ইয়াসীন উকিলের পরামর্শনিচ্ছেন।
এই সংবাদ পাওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য তাৎক্ষানিক ব্যবস্থা নেই।সাদা পোশাকে পুলিশ তাকে অনুসরণ করে,আইনজীবী ভবন হতে বের হলে তাকে কোতোয়ালি থানা এলাকা বাংলাদেশ ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি।সীতাকুন্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে নেতৃত্ব দেন বলে তিনি জানান।
সীতাকুন্ড ওসি তদন্ত সুমন বনিক প্রতিনিধিকে আরো জানায়, গত ১৫ জুলাই, ২২ শুক্রবার বিকেলে সীতাকুন্ডের সলিমপুর এলাকায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনে গেলে আলীনগর প্রান্তে ইয়াসিন বাহিনীর নেতৃত্বে পরিদর্শন টিমের
গাড়ী বহর হতে স্থানীয় মেম্বার আরিফ কে গাড়ী থেকে নামিয়ে মারধর করে। এর প্রেক্ষিতে মেম্বারের ভাই বাদী হয়ে সীতাকুন্ডে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই সে দুর্সাহস দেখালে এর প্রেক্ষিতে ইয়াসিন কে গ্রেপ্তার করা জরুরী হয়ে পড়ে ও আজ গ্রেফতার হয়।
উল্লেখ্য, সন্ত্রাসী ইয়াসীন সীতাকুন্ডে ভূমিদস্যু ও সরকারী পাহাড় খেকো হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন হতে সলিমপুর এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জায়গা দখলের রাজত্ব কায়েম করে আসছিল। এক সময় ইয়াসিন আমিন জুট মিলের কর্মচারী ছিলেন। তার বাবা সিএনজি চালক ছিলেন। তার নামে হত্যা, গুম, সরকারি জায়গা দখল সহ নানা অভিযোগের প্রেক্ষিতে অসংখ্য মামলা রয়েছে সীতাকুন্ড,বায়েজিদ,খুলশী,আকবর শাহ থানায় বলে পুলিশ জানায়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited