চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

অবশেষে চারদিন পর রাঙামাটিতে শেখ মুজিবের ভাস্কর্য গুড়িয়ে দিলো ছাত্র-জনতা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৮:৫৬ পিএম, ২০২৫-০৫-২০

অবশেষে চারদিন পর রাঙামাটিতে শেখ মুজিবের ভাস্কর্য গুড়িয়ে দিলো ছাত্র-জনতা

রাঙামাটিতে দীর্ঘ চারদিন চেষ্ঠার পর অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সম্পূর্নরূপে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলে দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা। গত চারদিন ধরে এই ভাস্কর্যটি ভাঙ্গার জন্য লোহার হাতুরি, ড্রিল মেশিনসহ নানান যন্ত্রপাতি দিয়ে চেষ্ঠা করেছে অপসারণকারি আন্দোলনকারিরা।
অবশেষে ভাস্কর্যের নীচের অংশে মার্বেল পাথরের ঢালাই ড্রিল মেশিন দিয়ে ভেঙে সরিয়ে লোহার রড কেটে কেটে লোহার দড়ি দিয়ে ভেকু মেশিনের মাধ্যমে টেনে নীচে ফেলে দিতে সক্ষম হয়েছে। এসময় উৎসুক জনতা সেখানে ছুটে যায় একনজর দেখতে।

এর আগে  এই ভাস্কর্যটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে তৈরি করা হয়েছিলো তাই তাদের মাধ্যমেই সরিয়ে নেওয়ার দাবিতে গত ১৪ই মে এই ভাস্কর্যটি অপসারনের দাবিতে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যানসহ সকল সদস্যদের উপস্থিতিতে তাদের সাথে সাক্ষাত করে আন্দোলনকারিরা ৪৮ ঘন্টার সময় বেধে দিয়েছিলো।

পরবর্তীতে আরো ১২ ঘন্টার সময় দেওয়ার পরেও জেলা পরিষদ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেয়ায়  শুক্রবার (১৬ মে) বিকেল থেকে রাঙামাটি জেলা শহরের সার্ভার স্টেশন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙতে শুরু করেছিলো 'রাঙামাটির ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা'। 

এদিন বিকেল ৩টায় ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সার্ভার স্টেশনের সামনে 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার' ব্যানারে অবস্থান নেয় একদল বিক্ষুব্ধ জনতা। এসময় পরে বিকেল ৫টার পর থেকে ভাস্কর্য ভাঙা শুরু হয়। আন্দোলনকারিরা জানিয়েছেন, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট্য সকলের সাথে যোগাযোগ করার পরেই নিজেরা-ই এই ভাস্কর্যটি অপসারনের উদ্যোগ নিয়েছেন।

উল্লেখ্য যে, ২০০৯ সালে আওয়ামী লীগের সরকার গঠনের পর ২০১২ সালে রাঙামাটি জেলা শহরের ভেদভেদী সার্ভার এলাকায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

২০১২ সাল থেকে প্রায় ২০২০ সাল পর্যন্ত ধাপে ধাপে ভাস্কর্যটির নির্মাণ করা হলেও এখনো কিছু কাজ অসম্পন্ন রয়ে গেছে। প্রথম পর্যায়ে ৪ কোটি পরবর্তীতে আরো ৭ কোটি টাকা খরছ করা হয়েছে এমন তথ্য জানা গেলেও বর্তমানে জেলা পরিষদ কর্তৃপক্ষ এই ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি।
 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর