চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যাকাতের অর্থে এতিমদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান: এমপি আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৩ পিএম, ২০২৬-০২-২৫

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান।

চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার): শতাধিক এতিম শিশু, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও ইফতার মাহফিল নগরীর এক্সক্লুসিভ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। নবগঠিত কমিটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি এতিমদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, অত্র আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ভবিষ্যতে এতিমখানার যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে যাকাত তহবিল থেকে এতিমদের সহায়তায় ধনাঢ্য ব্যক্তিদের উদারভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এতিমখানার নবনির্বাচিত পরিচালনা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব এস এম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সদস্য এস এম সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মুজিবুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক ড. মোহাম্মদ সানাউল্লাহ, প্রচার ও পাঠাগার সম্পাদক ওয়াকিল আহমেদ সিকদার, পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আখতার, মতয়াল্লী সদস্য আজাদ উল্লাহ খান, প্রতিষ্ঠাতা সদস্য এ এম এস ইসলামাবাদী (গাজী), দাতা সদস্য মোহাম্মদ নুরুল আলম, সদস্য আলহাজ্ব এমদাদুল আজীজ চৌধুরী ও শাহ আলম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সেক্রেটারি আলহাজ্ব রেজাউল করিম আজাদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আলহাজ্ব হারুন জামান, এ আর এম শামীম উদ্দীন চৌধুরী, পরিচালনা পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব আলাউদ্দিন আলী নূর, সাধারণ সদস্য মোহাম্মদ হুমায়ুন খান, সমাজসেবক হাবীবুল্লাহ, লায়ার'স কমিউনিটি ক্লাব অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এডভোকেট মাসুদুল আলম বাবলু, সমাজসেবক মোহাম্মদ শুক্কুর আলম জুয়েল, মোঃ আব্দুল আল মামুন, মোঃ আরমান, মোহাম্মদ রায়হান আবরার কাউসার, সাংবাদিক মামুনুর রশীদ সেলিম, মাওলানা নূর মোহাম্মদ, মানবাধিকার নেতা আখতার উদ্দিন রানা সহ প্রমুখ। এছাড়া এতিমখানার তত্ত্বাবধায়ক আলহাজ্ব আবুল কাশেম, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

পরিশেষে পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে অতিথিরা এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন।

রিটেলেড নিউজ

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত


দুই শতাধিক আলেম-ওলামার মাঝে ইফতার সামগ্রী দিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক

দুই শতাধিক আলেম-ওলামার মাঝে ইফতার সামগ্রী দিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক

রাঙ্গামাটি প্রতিনিধি : : পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার শতাধিক মসজিদের দুই শতাধিক আলেম-ওলামার ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর