শিরোনাম
আমাদের ডেস্ক : | ১১:৫১ পিএম, ২০২৬-০৪-১১
চট্টগ্রাম মহানগরীতে আসন্ন চসিক নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক ভাবনার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাভ বাংলাদেশ পার্টির মহানগর সভাপতি ও চসিক মেয়র প্রার্থী আবদুল্লাহ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন জনতার ঐক্য পার্টির নেতৃবৃন্দ। শনিবার (১১ এপ্রিল) রাত ৮টায় নগরীর ইয়াসমিন প্লেসে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
লাভ বাংলাদেশ-এর প্রধান সমন্বয়কারী আ ন ম তাজওয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর সভাপতি ও মেয়র প্রার্থী আব্দুল্লাহ মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন জনতার ঐক্যের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন।
সাক্ষাৎকালে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে একজন যোগ্য, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সেবা নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় হয়।
আলোচনায় আরও গুরুত্ব পায় দেশের প্রচলিত প্রধান রাজনৈতিক শক্তির বাইরে একটি কার্যকর “তৃতীয় শক্তি” গড়ে তোলার ধারণা। জনকল্যাণ, নাগরিক অধিকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মত প্রকাশ করেন।
এ সময় আসন্ন বাংলা নববর্ষ উদযাপন নিয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ মনে করেন, প্রচলিত বৈশাখী সংস্কৃতির কাঠামোতে পরিবর্তন এনে প্রকৃত সংস্কৃতি ও সৃজনশীলতা যুক্ত করা প্রয়োজন, যাতে তরুণ প্রজন্ম আরও বেশি সম্পৃক্ত হতে পারে এবং উৎসবটি আধুনিক রূপ পায়।
এছাড়া জনতার ঐক্য সংগঠনের পরিচয় ও ভূমিকা নিয়েও আলোচনা হয়। সংগঠনটিকে একটি সামাজিক, সাংস্কৃতিক ও জনমুখী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে এর সামাজিক কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতা ও উন্নয়ন ভাবনায় ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।
নগরীর চলমান সমস্যা—মশক নিধন, জলাবদ্ধতা, সড়ক ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়ন—নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন নেতৃবৃন্দ।
লাভ বাংলাদেশ পার্টির মহানগর সম্পাদক ও সাংবাদিক শাহজালালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠক কে এম আলী হাসান, জনতার ঐক্যের সদস্য হিজবুল্লাহ মোহাম্মদ সুহাইব, হাসিনা বেগম, তাহমিনা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited