শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০০ পিএম, ২০২১-০৪-২৫
খাতুনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুছ (২৪) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার খাতুনগঞ্জে হাজী আমিন রোডের এ ঘটনা ঘটে। নিহত মো. ইউনুছ রাউজান উপজেলার কমলবতি চৌধুরী বাড়ির বাদশা মিয়ার ছেলে।
হাসপাতালে নিয়ে আসা নিহতের সহকর্মী মো. ইরফান বলেন, খাতুনগঞ্জে পুরাতন একটি ভবনের তিন তলায় আমরা ছয়জন নির্মাণ শ্রমিক কাজ করছিলাম। ইউনুছ তিন তলা থেকে চার তলায় উঠছিল। এসময় একটি বড় করে আওয়াজ শুনে উপরে উঠে দেখি ইউনুছ তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তারটি সরিয়ে নেওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসি।
চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রুত বড়ুয়া জানান, খাতুনগঞ্জ থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়া এক নির্মাণ শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited