শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৯:০১ পিএম, ২০২৫-০২-১১
আনোয়ারায় কীটনাশক খেয়ে হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোর ৪ টায় ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ফোরকান বাঁশখালী উপজেলার সরল গ্রামের বদিউল আলমের ছেলে। সে আনোয়ারা আরাবিয়া খাইরিয়া মাদ্রাসার শটকোর্সে মুতাকাফারা বিভাগের শিক্ষার্থী। গত ৩ ফেব্রুয়ারী ওই শিক্ষার্থী বিষপান করে বলে জানা যায়। এঘটনায় নিহত শিক্ষার্থীর চাচা মুন্সি আলম বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করলে পুলিশ মাওলানা রফিকুল ইসলাম (৩২) নামের এক শিক্ষককে আটক করেন।মাদ্রাসার পরিচালক মাওলানা সোহেল সালেহ বলেন, কয়েক মাস আগে ওই শিক্ষার্থী মাদ্রাসায় ভর্তি হয় সে মাদ্রাসার আবাসিকে থাকে, গত ৩ তারিখ আবাসিকের অন্যান্য শিক্ষার্থীরা তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনলে মাদ্রাসার শিক্ষক তাকে বকাঝকা করেন। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে আনোয়ারা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে সে বাড়ি চলে যায়। মঙ্গলবার জানতে পারলাম ছেলেটি মারা গেছে। বিষয়টা দুঃখজনক। এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ কোন ভাবেই দায়ী নয়। কিন্তু কিছু লোক মাদ্রাসার সুনাম নষ্ট করতে বিষয়টির সাথে মাদ্রাসাকে জড়ানোর চেষ্ঠা করছে। এবিষয়ে নিহতের চাচা ও মামলার বাদীকে ফোন করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, শিক্ষকের মানষিক নির্যাতনে অপমানে ওই শিক্ষার্থী বিষপান করেছে দাবী করে নিহতের চাচা মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। ময়নাতদন্তের রির্পোট আসলে বিস্তারিত জানা যাবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited