চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পতেঙ্গার নিখোঁজ শারমিন ৪দিনেও উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৪ পিএম, ২০২১-০৭-০৮

পতেঙ্গার নিখোঁজ শারমিন ৪দিনেও উদ্ধার হয়নি

নগরীর পতেঙ্গা এলাকা থেকে গার্মেন্টস কর্মী শারমিন আক্তার (২২) নিখোঁজের ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি তার। শারমিন আক্তার নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গজারমারি এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে। সে পতেঙ্গার মুসলিমাবাদের সৈকত আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ৫ জুলাই রাত ৯টার দিকে নিখোঁজ হয় সে।নিখোঁজের বিষয়ে গত ৬ জুলাই পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২১৮) করার পরও পুলিশ কোন তথ্য দিতে পারেনি বলে দাবি স্বজনদের। শারমিনের ভাই মো. সুমন জানান, গত ৫ জুলাই সকাল ৬ টার দিকে তার বোন প্রতিদিনের মতো কর্ণফুলী ইপিজেড ক্যানপার্কে কাজ করতে যায়। সেখান থেকে রাত আনুমানিক ৯ টার দিকে পূর্ব কাটগড় কন্ট্রোলমোড় এলাকায় এক পাওনাদারের নিকট পাওনা টাকা আনতে যায়। ওখান থেকে বাসায় আসার কথা বললেও আর আসেনি। শারমিন আক্তারের গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৫ফিট। নিখোঁজের সময় তার পরনে ছিল মিষ্টি কালারের একটি বোরকা, এমন তথ্য জানান তার ভাই। নিখোঁজ শারমিনের দেড় বছরের একটি  কন্যা শিশু আছে বলেও জানায় তার পরিবার। এ বিষয়ে তদন্তকারী অফিসার পতেঙ্গা থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মামুন বলেন, শারমিনের সর্বশেষ ফোন লোকেশন আমরা দেখেছি ডেইলপাড়া এলাকায়। তার কল লিস্ট হাতে পেয়েছি, এটি নিয়ে তদন্ত চলছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর