শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৪৪ পিএম, ২০২৫-১২-২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে লিলু রানী শীল (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের নেপচুন চা-বাগানের ৭ নম্বর সেকশনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাঁখো দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহতরা হলেন— মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০)। তারাও একই এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন নেপচুন চা-বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে শিশুর অন্নপ্রাশন শেষে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইক উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লিলু রানী শীলের মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত মিনু দে ও আনিমা দে’কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী বলেন, দুজন আহতকে আমাদের কাছে আনা হয়। এর মধ্যে মিনু দে’কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আনিমা দে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শুনেছি, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে, লাশ এই হাসপাতালে আনা হয়নি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited