শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৯:১৪ পিএম, ২০২৬-০৩-০১
ফটিকছড়িতে দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এবং দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণে জাতীয়তাবাদী শক্তির ঐক্যই হবে সময়ের দাবি।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, বিএনপির বিজয়ে দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ি পৌরসভা বিএনপির উদ্যোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি ও কেন্দ্রীয় বিএনপি সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী।
সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন।
সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও মুনসুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আহমেদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, এজহার মিয়া, বিএনপি নেতা ও সুন্দরপুর ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল আজম, ফটিকছড়ি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, সরোয়ার হোসেন মেম্বার, মহিবুল্লাহ বাহার, খালেদ বাবুল, নুরুল ইসলাম মেম্বার, আজম খান, এস এম মুনসুর, জালাল উদ্দীন চৌধুরী, মো. সাইফুদ্দীন, মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, মোজাহারুল ইকবাল লাভলু, আহমদ রশিদ চৌধুরী, এমদাদুল ইসলাম মুন্না, সাইফুল হায়দার রাসেল, মো. এরশাদ, মহিন উদ্দিন মেসি, একরামুল চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় রাজনীতির পাশাপাশি তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার করা জরুরি। ফটিকছড়ির উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দলের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited