শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৩৫ পিএম, ২০২৫-০৯-০৯
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টাইগার পাস রেলওয়ে কলোনীতে গণমাধ্যমকর্মী মর্জিনা আক্তার বেবীর পরিবারের ওপর সশস্ত্র হামলা ও জিম্মির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার মা, কলেজছাত্রী বোন ও ভাবিকে বাসা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা মুক্তি পান।
গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ইসমাইল (৩০) নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫-৩০ জন দুর্বৃত্ত বেবীর বাসায় ঢুকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে তারা বেবীর মা জান্নাত আরা বেগম (৪৬), বোন রোমানা আক্তার বিউটি (১৮) ও বড় ভাইয়ের স্ত্রী বিলকিস আক্তার (২৫)-কে টেনে-হিঁচড়ে বাসা থেকে বের করে মতিঝর্ণা এলাকায় নিয়ে যায়।
এর আগে একই দিন সকাল ১১টার দিকে ইসমাইল অভিযোগ তোলে যে, তার স্ত্রী ফারজানা আক্তার (২৪)-এর সঙ্গে বেবীর প্রবাসী ভাই মো. মিরাজ (২৩)-এর সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক বন্ধ না করলে ভয়াবহ পরিণতি হবে বলে হুমকি দিয়েই সে বাসা ত্যাগ করে।
ঘটনার পরপরই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে বেবীর মা, বোন ও ভাবিকে জিম্মি অবস্থা থেকে মুক্ত করা হয়। অন্যদিকে পালিয়ে যাওয়া ইসমাইলের স্ত্রী ফারজানা আক্তার একদিন পর কুমিল্লা থেকে ফিরে আসতে বাধ্য হন।
গণমাধ্যমকর্মী মর্জিনা আক্তার বেবী বলেন, “আমার পরিবারকে অন্যায়ভাবে টার্গেট করে জিম্মি করা হয়েছিল। অথচ তাদের মেয়েই পালিয়ে গিয়েছিল। আমাদের পরিবারকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করাটাই মূল অপরাধ। আমি চাই, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
তিনি আরও অভিযোগ করেন, ফারজানা আক্তার অতীতেও একাধিক পরিবারকে একইভাবে হয়রানির শিকার করেছেন।
খুলশী থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় টাইগার পাস ও মতিঝর্ণা এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, একজন গৃহবধূর পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে নিরপরাধ পরিবারকে জিম্মি করা একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত, যা সমাজের জন্য মারাত্মক হুমকি।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited