শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৭:১৮ পিএম, ২০২৪-১০-২৪
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের মুদিমাল, সব্জির দোকান ও অন্যান্য পণ্য সামগ্রীর দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট চলাকালীন সময়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকা ও ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে চৌমুহনী বাজারের ৪ দোকানীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তন্মধ্যে মনছু স্টোরকে ৩ হাজার টাকা, শাকিব স্টোরকে ২ হাজার টাকা, করিম স্টোরকে ৫ হাজার টাকা ও শেখ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে জনমনে নাভিশ্বাস উঠেছে। বিভিন্ন ধরণের সবজিসহ চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, তেল, মসলা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ৪ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited