চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে পুলিশী অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার-৩০: মাদক উদ্ধার

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৭:৪৪ পিএম, ২০২৬-০৮-১৮

রাঙামাটিতে পুলিশী অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার-৩০: মাদক উদ্ধার

রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি, দাঙ্গাবাজ, হত্যা মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৭০ গ্রাম গাঁজা, ৬ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম- এর নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার কোতয়ালী, কাপ্তাই, বাঘাইছড়ি ও কাউখালী থানায় পৃথক অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্টও পরিচালনা করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কোতয়ালী থানার অভিযানে মাদক সেবনের অপরাধে ১১ জন, মাদক সেবন ও মাদকসহ ৩ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। রাঙামাটি পৌরসভার রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝেরবস্তি ও তবলছড়ি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোর্শেদ আলম (২৮), নুর হোসেন (২১), এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), নাহিদ হাসান সজিব প্রধান (২৯), সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), ওমর ফারুক (৪৩), সাইদুল ইসলাম (৪০), মেহেদী (৩০) ও সাগর (২৮)।

এ ছাড়া পৃথক অভিযানে সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯) ও অজয় ত্রিপুরা (২৪) এবং সিআর ওয়ারেন্টভুক্ত মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশ (১৯)কে গ্রেপ্তার করা হয়। 

অন্যদিকে কাপ্তাই থানার অভিযানে একটি জিআর ওয়ারেন্টে নুরনবী কাঞ্চন (২৫)কে গ্রেপ্তার করা হয়। বাঘাইছড়ি থানার অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ চন্দন ধর (৫০)কে গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানার পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ ইমাম হোসেন (৩৬), নজরুল ইসলাম (২৯) ও রবিউল ইসলাম সুজন (২২)কে গ্রেপ্তার করা হয়। একই থানার আরেক অভিযানে ৬ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ সাব্বির (৩২) ও সরোয়ার (২৪)কে গ্রেপ্তার করা হয়।

এরই ধারাবাহিকতায় ১৮ আগস্ট কোতয়ালী থানার পৃথক বিশেষ অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, খুন মামলার এক আসামি, দুই দাঙ্গাবাজ এবং এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের আভিযানিক দল কোতয়ালী থানাধীন জীবতলী, কাঠালতলী ও কোর্ট এলাকায় অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জিপতলী হেডম্যান পাড়ার স্বপন চাকমা (২৫), কোর্ট বিল্ডিং এলাকার মো. রবিউল হাসান (২২), লংগদুর ভাসান্যাদম এলাকার মো. সাইফুল ইসলাম (২৫) এবং কাঠালতলী ধোপাপাড়ার রীতা দাশ (২৫)। তাদের মধ্যে স্বপন চাকমাকে খুন মামলায়, রবিউল হাসান ও সাইফুল ইসলামকে দাঙ্গাবাজির অভিযোগে এবং রীতা দাশকে জিআর ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ আগস্ট জেলার ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে মোট ২৩টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এসব চেকপোস্টে ২৯০টি গাড়ি ও ৩৭৪টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ২২টি মোটরসাইকেল, ১২টি সিএনজি অটোরিকশা ও একটি মিনি ট্রাক আটক করা হয়। এর মধ্যে ১৮টি মোটরসাইকেল, সাতটি সিএনজি অটোরিকশা ও একটি মিনি ট্রাকের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
 

রিটেলেড নিউজ

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে - প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে - প্রতিমন্ত্রী

আমাদের ডেস্ক : : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়à...বিস্তারিত


বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত


রাঙামাটিতে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ঠেকাতে আইনজীবীদের বিক্ষোভ র‍্যালি

রাঙামাটিতে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ঠেকাতে আইনজীবীদের বিক্ষোভ র‍্যালি

আলমগীর মানিক, রাঙামাটি : আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতà¦...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

স্টাফ রিপোর্টার : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর