শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:৪১ পিএম, ২০২১-১০-৩০
"একজাতি একদেশ, সম্প্রীতির বাংলাদেশ" এ শ্লোগান নিয়ে মীরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে ৩০ অক্টোবর (শনিবার) বিকাল ৩টায় "সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ" অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান এঁর সভাপতিত্বে অত্র উপজেলার সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাএ ছাএীগণ ও নানান শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে মীরসরাই স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়। পরে সম্প্রতি সমাবেশের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবীর খাঁন এঁর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, সহ-সভাপতি ভিপি নিজাম উদ্দিন, মীরসরাই পৌর মেয়র এম গিয়াস উদ্দিন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবীর আহমেদ'সহ জোরারগঞ্জ থাণার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূর হোসেন (মামুন) ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান (পিপিএম), অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগতদের উদ্দেশ্য সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান সম্প্রীতি বজায় রাখতে আগতদের শপথ বাক্য পাঠ করান এবং সবাইকে ধণ্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে "মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" প্রতিপাদ্য শ্লোগান নিয়ে মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ এঁর উপস্থিতিতে জোরারগঞ্জ থাণা পুলিশের আলোচনা সভা, মীরসরাই থানা ও পুলিশ ফাঁড়িগুলোতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ সফলভাবে পালন করা হয়।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited