শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:৫৮ পিএম, ২০২৫-০২-২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তরের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কালাবিবির দীঘির একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশের সভাপতিত্বে যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক, লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে দৈনিক আজাদী আনোয়ারা প্রতিনিধি, এম নুরুল ইসলাম, , দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি জাহেদুল হক,দৈনিক পূর্বকোণ প্রতিনিধি হুমায়ুন কবির শাহ সুমন, আনোয়ারা সাংবাদিক সমিতির উপদেষ্টা রুপন দত্ত, সভাপতি এনামুল হক নাবিদ, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর প্রতিনিধি জাহেদুল ইসলাম হ্দয়, রাজনৈতিবীদ সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা আব্দুস সবুর, দিদারুর ইসলাম ও ইকবাল হোসেনসহ আনোয়ারায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তর পত্রিকার ভূমিকা ছিল অতুলনীয়। নিরপেক্ষ সাংবাদিকতায় তারা সমসাময়িক বিভিন্ন মিডিয়াকে ছাড়িয়ে গেছে। এ সময় অতিথিরা যুগান্তরের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited