চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

যেসব প্রশ্নে বেশি বিরক্ত হন শ্রীলেখা!

বিনোদন ডেস্ক :    |    ০৫:১৫ পিএম, ২০২২-০৩-০৯

যেসব প্রশ্নে বেশি বিরক্ত হন শ্রীলেখা!

স্পষ্টবাদী হিসেবে টালিউডে যথেষ্ট নাম রয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। বরাবরই অকপটে নিজের মনের কথা মুখে বলতেই ভালোবাসেন এ অভিনেত্রী। যার জেরে প্রায় ট্রলারের শিকার হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কে কি বলল তা নিয়ে কখনই মাথা ঘামান না অভিনেত্রী। বরং জীবনের প্রতিটা মুহূর্তই নিজের জন্য বাঁচেন অভিনেত্রী। তাই নিজের জীবনটাকে চুটিয়ে উপভোগ করতে যখন যেটা করতে মন চায় সেটাই করেন শ্রীলেখা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী।

‘বডি শেমিং’ তথা শরীর নিয়ে কু-মন্তব্য এবং চেহারার জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে বেশিরভাগ নারীকে। নারী দিবসে এই নিয়েই আপত্তি তুললেন শ্রীলেখা মিত্র নিজের সাক্ষাৎকারে।

ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নারীদের শরীর নিয়ে উপহাসের বিষয় তুলে ধরেন তিনি। 

অভিনেত্রী জানান, ‘আমাকে এখনও শুনতে হয়, ‘তুমি এত মোটা হয়ে গিয়েছ কেন?’, ‘কীভাবে এত ওজন বাড়ল তোমার’, ‘মোটা হওয়ার পরও ছোট পোশাকে ছবি তুলতে লজ্জা করে না?’- এ রকম নানান প্রশ্ন। 

‘বডি শেমিংয়ে আমি সম্প্রতি সময়ে বিরক্ত। কীভাবে কেউ কোনো মানুষকে তার চেহারা, তার গায়ের রং বা তার উচ্চতা দিয়ে বিচার করতে পারে? আমার মেয়ের জন্মের পর আমার ওজন বেড়েছে। আর এটা যে কোনো মায়ের জন্য স্বাভাবিক। কিন্তু বলুন তো, কেন মানুষ ইচ্ছে হলেই এই নিয়ে মন্তব্য করবে?’
 
তিনি আরও জানান, ‘এরকম অনেকবার হয়েছে পরিচালক আমাকে ফোন করে বলেছে তিনি আমাকে কাজ দিতে পারবেন না কারণ আমার ওজন বেশি। ভাবুন তো? তার পর আমি এটা বুঝতে পারি আমাকে ওজন কমাতে হবে কি হবে না, সেটা আমি ঠিক করব। আমিই ঠিক করব কোন পোশাকে আমাকে ভালো দেখায়, কোন পোশাকে খারাপ।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার ঘনিষ্ঠরাও আমাকে পরামর্শ দিয়েছে আমার নিজেকে ঢেকে রাখা উচিত কারণ আমার ফিগার ভালো না। কিন্তু আমি সত্যি এসব নিয়ে ভাবিত নই, পাত্তাও দিই না। কারণ আমি জানি, কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে শর্ট ড্রেস ক্যারি করতে হয়।’

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর