চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পরিবহন ধর্মঘটের নামে জাতিকে জিম্মি করার পুরোনো খেলা বন্ধ করুন, যাত্রী কল্যাণ সমিতি

খবর বিজ্ঞপ্তি    |    ০৫:৫৯ পিএম, ২০২৫-০৮-১০

পরিবহন ধর্মঘটের নামে জাতিকে জিম্মি করার পুরোনো খেলা বন্ধ করুন, যাত্রী কল্যাণ সমিতি

পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের অনুগত পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের পদাঙ্ক অনুসরণ করে পুরোনো কায়দায় দেশের মানুষকে জিম্মি করে দাবী আদায়ের “পরিবহন ধর্মঘট” জরুরি ভিত্তিতে বন্ধ করার দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ১০ আগষ্ট ২০২৫ রবিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবহন সেক্টরে নেতৃত্বের পরিবর্তন হলেও মূলত তাদের চরিত্রের পরিবর্তন হয়নি। বিগত সরকার দীর্ঘদিন যাবত পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের নিয়ে একচেটিয়াভাবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিয়ে সড়কে দুর্ঘটনা, অরাজকতা, বিশৃঙ্খলা, নৈরাজ্য ধারাবাহিকভাবে বৃদ্ধি করে আসছিলেন। 

বিগত সরকারের পরিবহন নেতারা সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়নে ভূমিকা পালন করেছিলেন। যাত্রী কল্যাণ সমিতি দেশের ভুক্তভোগী নাগরিক সমাজের পক্ষে সড়ক আইনে কিছু জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত দেওয়ার জন্য নানান সময়ে নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। 

অন্যদিকে বিগত ২০১১ সাল থেকে সড়কে ২০ বছরের পুরোনো গাড়ি উচ্ছেদের জন্য পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের নিয়ে সরকার বার বার সিদ্ধান্ত নিয়ে আসছিলেন। সড়ক দুর্ঘটনার প্রধান উৎস এসব পুরোনো গাড়ি দেশের ভাবমূর্তির জন্য প্রশ্নবিদ্ধ করছে। মানুষের প্রতিদিনের যাতায়াতে ভোগান্তি বাড়াচ্ছে। 

এমন পরিস্থিতিতে গণঅভ্যুত্থানে শহীদের রক্তে ভেজা নতুন বাংলাদেশে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নতুন নেতারা তাদের শক্তি জানান দিতে পুরোনো কায়দায় জাতিকে জিম্মি করে সড়ক আইন দুর্বল করা ও পুরোনো গাড়ির উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

মোজাম্মেল হক চৌধুরী অনতিবিলম্বে পুরোনো কায়দায় জাতিকে জিম্মি করার “পরিবহন ধর্মঘট” প্রত্যাহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা, সড়ক নিরাপত্তায় ভূমিকা রাখা, পুরোনো লক্কড়-ঝক্কড় গাড়ি উচ্ছেদ করে পর্যাপ্ত মানসম্পন্ন উন্নত গণপরিবহন নামানো, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, যাত্রী ও নাগরিক সমাজের প্রতি সংবেদনশীল হওয়ার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নতুন নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।  

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর