চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ৮০ শিশুরোগ চিকিৎসকের অংশগ্রহণে ক্রিটিক্যাল কেয়ার কর্মশালা

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:১১ পিএম, ২০২৫-১২-০৬

চট্টগ্রামে ৮০ শিশুরোগ চিকিৎসকের অংশগ্রহণে ক্রিটিক্যাল কেয়ার কর্মশালা

চট্টগ্রামে প্রথমবারের মতো শিশু ক্রিটিক্যাল কেয়ার বিষয়ক দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ও শনিবার অনুষ্ঠিত কর্মশালায় সরকারি ও বেসরকারি হাসপাতালের ৮০ জন শিশুরোগ চিকিৎসক অংশ নেন। 
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ার (বিএপিএনসিসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লেকচার গ্যালারিতে শিশু ও নবজাতক ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে এ ধরনের কর্মশালা এই প্রথম চট্টগ্রামে আয়োজন করা হলো।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পেডিয়াট্রিক একাডেমিক প্রধান অধ্যাপক ডা. মনির হোসেন, একই প্রতিষ্ঠানের নিওনেটালজির ডেপুটি একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মাহফুজা শিরিন, পেডিয়াট্রিক কার্ডিওলজি একাডেমির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন, হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ারের বিশেষজ্ঞ ডা. এম নুরুল আখতার হাসান, সহকারী অধ্যাপক ডা. আকতার হোসেন মাসুদ, সহকারী অধ্যাপক ডা. আবু তালহা, ঢাকা এভারকেয়ার হাসপাতালের পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের কনসালটেন্ট ডা. নুরুন নাহার এবং চট্টগ্রাম এপোলো ইম্পেরিয়াল হাসপাতালের পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডা. সাদিয়া আফরিন। 
কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দিদারুল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সহসভাপতি আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ ডা. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র) অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক অধ্যাপক ডা. ওয়াজির আহমেদ, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিমসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, শিশু ও নবজাতক ক্রিটিক্যাল কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের কর্মশালার মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি পায় এবং চিকিৎসা বিজ্ঞানের নতুন জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়। তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা আয়োজনের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী চিকিৎসকদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউর সহকারী অধ্যাপক ডা. মিশু তালুকদার এবং সঞ্চালনা করেন শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর