শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:১০ পিএম, ২০২১-০৩-০৯
ট্রাম্পের বিদায়ের পর পরমাণু বোমা বহনে সক্ষম দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমান প্রথমবারের মতো গত রোববার মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব নেওয়ার পর মার্কিন এ বোমারু বিমানটির মধ্যপ্রাচ্যে টহল দেওয়া নিয়ে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের। এ সময় ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান মার্কিন বোমারু বিমান দুটিকে নিরাপত্তা দিয়েছে। প্রতিটি মার্কিন বোমারু বিমানকে চারটি করে ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান স্কর্ট করে নিয়ে যায়।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বোমারু বিমানকে সঙ্গ দেওয়ার এ ঘটনা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে তেলআবিবের কৌশলগত সহযোগিতার আরেকটি বড় প্রমাণ। মার্কিন বি-৫২ বিমান দুটি সৌদি আরব ও কাতারের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ওই দুই দেশের যুদ্ধবিমানও সেগুলোকে সঙ্গ দেয়।
মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি রক্ষা করা এবং যে কোনো আগ্রাসন প্রতিহত করার প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে তারা দুটি বোমারু বিমানকে এ অঞ্চলের আকাশে উড়িয়েছে।
এ নিয়ে গত ছয় মাসে সাতবার মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিল। তবে ইসরাইলি জঙ্গিবিমানের মার্কিন বি-৫২ বোমারু বিমানকে স্কর্ট করে নিয়ে যাওয়ার দৃশ্য এই প্রথম প্রকাশিত হলো। এর মাধ্যমে ইসরাইল পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর দৃশ্যত মধ্যপ্রাচ্যে নিজের সামরিকশক্তি জাহির করার চেষ্টা করেছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited