শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:৫২ পিএম, ২০২৫-০৯-১৮
চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, চারটি টিপ ছুরি এবং তিনটি ধারালো দা উদ্ধার করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশনের ফতেয়াবাদ এলাকায় গার্লস স্কুলের পাশে একটি পরিত্যক্ত গুদাম থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. সাহাব উদ্দিন (৪৬) এবং মো. আনিছ (৩০)। তবে তাদের সাথে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজের তত্ত্বাবধানে, হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে এসআই (নিঃ) রুপন নাথের দল এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাহাব উদ্দিনের বিরুদ্ধে পূর্বে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে (এফআইআর নং-১৩, তারিখ ১৯ জুন ২০২৫; জিআর নং-২০৯)।
পুলিশের দাবি, আটক দু’জন দীর্ঘদিন ধরে ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited