শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৯:৩০ পিএম, ২০২৫-০৮-৩১
রাঙামাটিতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ২ জন প্রার্থী।
রোববার (৩১ আগস্ট ২০২৫) রাঙামাটির পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে রাঙামাটিস্থ জেলা পুলিশ সুপারের কাযালয়ে অনানুষ্ঠানিক এক বিফ্রিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, এবারে রাঙামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৫৩৪ জন চাকুরী প্রার্থী আবেদন করেছে। তার মধ্য থেকে শারিরিক পরীক্ষায় ১৩৪ জন পরবর্তীতে লিখিত পরীক্ষায় ১৪জন পাশ করে। ভাইবাসহ সম্পূর্ন ধাপশেষে চূড়ান্তভাবে ৮জনকে এবং আরো ২জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
তিনি জানান, ক্রমিকভাবে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান রাঙামাটির পুলিশ সুপার। তিনি বলেন, “অত্যন্ত প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আমার বিশ্বাস।”
নির্বাচিত প্রার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, “আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা ও যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। পুলিশ সুপার মহোদয়ের সততা ও নিষ্ঠার কারণে মেধার যথাযথ মূল্যায়ন হয়েছে। এজন্য আমরা বাংলাদেশ পুলিশ তথা রাঙামাটির পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
অপরদিকে, পুলিশে চাকুরিপ্রাপ্তদের অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সম্পূর্ণ ঘুষ বিহীনভাবে আমাদের সন্তানরা নিজ নিজ মেধা ও পরিশ্রমের মাধ্যমে পুলিশের চাকুরি পেয়েছে। একদম স্বচ্ছ ও পরিচ্ছন্নভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনকে ধন্যবাদ ও জানিয়েছেন অভিভাবকগণ।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited