শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ১২:৩৩ পিএম, ২০২৪-০৯-০৩
টানাবৃষ্টিতে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি অতিমাত্রায় বেড়ে পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ রক্ষায় সোমবার দিবাগত মধ্যরাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৫ ফুট উচু করে খুলে দিয়েছে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষ।
এতে করে জলবিদ্যুৎ কেন্দ্র দিয়ে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে ৯৮ হাজার কিউসেক এবং বিদ্যুত উৎপাদনের জন্য টারবাইন ঘুরিয়ে প্রতিদিনের ধারাবাহিক ৩২ হাজার কিউসেক পানি কর্ণফূলী নদীতে ফেলানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন কর্ণফূলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
এদিকে পানির তীব্র স্রোতের ফলে রাঙামাটির চন্দ্রঘোণা হয়ে রাজস্থলী যাওয়ার একমাত্র ফেরী চলাচল সীমিত করা হয়েছে। রাঙামাটির সড়ক বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সারাদিন পানির স্রোত তীব্র থাকলে ফেরী চলাচল বন্ধ রাখা হবে।
এদিকে, ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানিতে কয়েকদিন ধরেই কাপ্তাই হ্রদের টইটুম্বুর অবস্থায়। প্রতিদিনই রাঙামাটির নিন্মাঞ্চলে পানিতে বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে রাঙামাটির অন্তত সোয়া লাখ মানুষ পানিবন্দি অবস্থায় চরম দূর্ভোগে পড়েছে।
জেলার ১৫ হাজারের মতো কৃষক তাদের কৃষিজ প্রায় ৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে কৃষি বিভাগ সূত্র নিশ্চিত করেছে।
রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের তীরবর্তী এলাকাগুলো বসবাসরত কয়েক হাজার পরিবারের বসত ঘরে দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি ঢুকেছে। এতে করে মানবেতর জীবন যাপন করছে ভূক্তভোগী দূর্গত মানুষেরা।
ইতিমধ্যেই রাঙামাটির নিন্মাঞ্চলে বসবাসরত জলবন্দি প্রায় লক্ষাধিক মানুষ বন্যায় দূর্গত হওয়ার পাশাপাশি আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited