শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:২৮ পিএম, ২০২৪-১০-১৩
"মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪" বাস্তবায়নের উদ্দেশ্যে জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম কর্তৃক জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম জনাব শ্রীবাস চন্দ্র চন্দ এর দিক নির্দেশনায় প্রথম দিন অদ্য ১৩ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মাছঘাট, অবতরণ কেন্দ্র, বাজারে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: আল আমিন হোসেন ও জনাব মো: ফাহমুন নবী। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য জরীপ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা জনাব রাহুল কুমার প্রাত এবং বাংলাদেশ নৌপুলিশের প্রতিনিধি।
এ সময় মহানগরের ফিশারিঘাট এলাকা থেকে ৭০ কেজি রঙ মিশ্রিত লইট্ট্যা ও ফাইস্যা মাছ, ৩০ কেজি পিরানহা ও ২০ কেজি ইলিশ মাছ এবং পাহাড়তলী মাছ বাজার থেকে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং ৭ হাজার টাকা জরিমানা করা হয়। রঙ মিশ্রিত মাছগুলি বিনষ্ট করা হয় এবং বাকি জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited