চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

খাজার সেঞ্চুরির আক্ষেপ, অজিদেরও দাপুটে লড়াই

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:৩৫ পিএম, ২০২২-০৩-০৬

খাজার সেঞ্চুরির আক্ষেপ, অজিদেরও দাপুটে লড়াই

পাকিস্তানের রান পাহাড়ের জবাবে ভেঙে পড়েনি অস্ট্রেলিয়া। ঐতিহাসিক পাকিস্তান সফরে স্বাগতিকদের সঙ্গে সমানতালে লড়ে যাচ্ছেন দেশটির ব্যাটাররা।


তবে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন জন্মস্থানে ব্যাট করতে নামা উসমান খাজা। অজি এই ওপেনার ৯৭ রানে আউট হয়েছেন।
আলো স্বল্পতা ও বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন ৭২ ওভার খেলা হয়েছে। যেখানে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে। যদিও তারা এখনও ২০৫ রানে পিছিয়ে রয়েছে। পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৬ রানে ইনিংস ঘোষণা করেছিল।

দ্বিতীয় দিন এক ওভার ব্যাট করার সুযোগ পাওয়া অজিরা ৫ রানে শেষ করেছিল। সেখানে থেকে তৃতীয় দিন ব্যাট করে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও খাজা ২৪৭ বলে ১৫৬ রানের জুটি উপহার দেন। সাজিদ খানের বলে বোল্ড হওয়া ওয়ার্নার ১১৪ বলে ৬৮ রান করেন। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়ে নার্ভাস নাইন্টির শিকার হন খাজা। নুমান আলীর বলে তিনি ইমাম-উল-হককে তিনি ক্যাচ দেন। বাঁহাতি এই ওপেনার ১৫৯ বলে ১৫টি চারে ৯৭ করেন।

দিনের বাকি সময়টা মার্নাস লাবুশানে ও স্টিভেন স্মিথ দেখেশুনে পার করে দেন। লাবুশানে ১১৭ বলে ৯টি চারে ৬৯ রানে অপরাজিত রয়েছেন। স্মিথ ২৪ রানে অপরাচিত থেকে মাঠ ছাড়েন।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর