শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৮ পিএম, ২০২০-১১-১১
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে এবং সব শ্রেণির মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার (১১ নভেম্বর) খুলশী কনকর্ড টাওয়ারে প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। এ সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্রাম মহানগর যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে। সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা সচেতন, তবে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহারের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি। করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে। কেউ মাস্ক ব্যবহার না করলে তাকে কোনো সার্ভিস দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে। এসময় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমদ খান, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) নাদিরা নূর, সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুদকারসহ খুলশি কনকর্ড টাউন সেন্টার দোকান মালিক কল্যাণ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited