চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া প্রতিনিধি :    |    ০৭:১৭ পিএম, ২০২৬-১০-০৩

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ও সেবাকেন্দ্র পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
 
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

পরিদর্শনকালে হাসপাতালের শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখে বিস্ময় প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এর আগেই যত দ্রুত সম্ভব অতিরিক্ত কিছু শয্যার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
 
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিদিন এখানে প্রায় ১২০ থেকে ১৫০ রোগী ভর্তি হন। পাশাপাশি বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা নেন। দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রে পটিয়াসহ আশপাশের কয়েকটি উপজেলার বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসায় প্রতিনিয়ত চাপ বাড়ছে। সিটের অভাবে অনেকেই নিচে বিছানা পাতিয়ে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই তিনি পটিয়া হাসপাতাল পরিদর্শনে এসেছেন। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
 
স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, পটিয়া একসময় মহকুমা সদর ছিল। সে কারণে এখানকার স্বাস্থ্য অবকাঠামোও বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা বিবেচনায় গড়ে উঠেছিল।

বর্তমানে পটিয়াসহ আশপাশের পাঁচ উপজেলার রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালটিতে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
 

রিটেলেড নিউজ

হাটহাজারীতে ১২০০ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

হাটহাজারীতে ১২০০ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত


বারইয়ারহাটে বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার-১

বারইয়ারহাটে বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে ১কেজি গাঁজা, ৫০পিস ই...বিস্তারিত


হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত

হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি : : আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (ক...বিস্তারিত


রাউজানে দুটি মসজিদ নির্মাণ কাজ শুরু করল আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজানে দুটি মসজিদ নির্মাণ কাজ শুরু করল আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজান প্রতিনিধি : : দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মà¦...বিস্তারিত


ধলঘাট ইউনিয়নে সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ, স্থানীয়দের ভোগান্তি

ধলঘাট ইউনিয়নে সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ, স্থানীয়দের ভোগান্তি

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকিà...বিস্তারিত


বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর