চট্টগ্রাম   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জাল দলিল দিয়ে সরকারি জমি আত্মসাতের চেষ্টা, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৫ পিএম, ২০২৬-১১-০৩

জাল দলিল দিয়ে সরকারি জমি আত্মসাতের চেষ্টা, যুবকের কারাদণ্ড

নগরের কোতোয়ালী থানার জাল দলিল তৈরি করে সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টার মামলায় মো. সাদেক খান (৪৩) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ  মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন।
মোহাম্মদ সাদেক খান, নগরের কোতোয়ালী থানার লালখান বাজার এলাকার মৃত এম এ সোবহানের ছেলে।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রেজাউল করিম রনি বাংলানিউজকে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে জাল দলিল তৈরি করে সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. সাদেক খানকে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা 
জারি করা হয়েছে। 
মামলার নথি থেকে জানা যায়, নগরের লালখানবাজার মৌজায় সরকারের অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত জমি আত্মসাতের উদ্দেশ্যে জাল দলিল তৈরি করেন সাদেক খান। জমিটি মূলত টার্নার মরিসান কোম্পানি লিমিটেডের নামে নথিভুক্ত ছিল।
পরে তা অর্পিত সম্পত্তি হিসেবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়। সাদেক খান ১৯৬৮ সালের ২২ মে তারিখের ২৬৩১ নম্বর একটি দলিলের মাধ্যমে জমিটি কিনেছেন বলে দাবি করেন। ওই দলিলের ফটোকপি চট্টগ্রাম জেলা প্রশাসকের অর্পিত সম্পত্তি শাখা এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে দাখিল করেন তিনি।
তবে চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড যাচাই করে দুদক জানতে পারে, ২৬৩১ নম্বর দলিলটি লালখানবাজারের জমিসংক্রান্ত নয়। এটি আনোয়ারার রায়পুর ইউনিয়ন হাই স্কুলের সেক্রেটারির নামে করা একটি দানপত্র দলিল। লালখানবাজার মৌজার নির্ধারিত সূচিপত্রেও ওই দলিলের কোনো এন্ট্রি পাওয়া যায়নি।
দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় সাদেক খানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৬, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা করা হয়। মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২৫ সালের ১৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 

রিটেলেড নিউজ

পোর্ট বিল আদায়ে সোনালী ব্যাংকের বিশেষ সুবিধা, নেপথ্যে কী?

পোর্ট বিল আদায়ে সোনালী ব্যাংকের বিশেষ সুবিধা, নেপথ্যে কী?

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম বন্দরের পোর্ট বিল পরিশোধে ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। এতে লেনদà§...বিস্তারিত


সিএমপি কমিশনারের নির্দেশও মানছে না সংশ্লিষ্ট থানা!

সিএমপি কমিশনারের নির্দেশও মানছে না সংশ্লিষ্ট থানা!

আ.ন.ম. তাজওয়ার আলম : নগরবাসীর পুলিশি সেবা নিশ্চিত করা, হয়রানি কমানো এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ...বিস্তারিত


স্বরাষ্ট্রমন্ত্রী-সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক : চট্টগ্রাম বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর

স্বরাষ্ট্রমন্ত্রী-সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক : চট্টগ্রাম বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরà§...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১১৪৯ জন

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১১৪৯ জন

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত


বেপরোয়া লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বেপরোয়া লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি : : সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে লরির ধাক্কায় একটি বাস à...বিস্তারিত


ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার প্রধান পলাতক আসাà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর