শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৯ পিএম, ২০২১-০২-২৭
স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে নির্বাচন রোববার (২৮ ফেব্রুয়ারি)। এই ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ার্ডটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত কাউন্সিলর আবদুস সালাম মাসুম (লাটিম), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইয়াছির আরাফাত (মিষ্টি কুমড়া), বিএনপির মো. দিদারুর রহমান লাভু (রেডিও), হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি) নির্বাচন করছেন। আলকরণ ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ১৬৮ জন। ভোটকেন্দ্র ৭টি। বুথের সংখ্যা ৪২টি। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ৭টি কেন্দ্রে ৪২টি বুথে ইভিএমে ভোটগ্রহণ হবে। ১২৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা (৭জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪জন পোলিং কর্মকর্তা) প্রস্তুত রয়েছেন। আলকরণ ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য ও র্যাবের টিম থাকবে। এছাড়াও ৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited