শিরোনাম
রিপোর্টার | ০৬:৩৫ পিএম, ২০২৬-০৬-২৭
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রাউজানের এক দম্পতির মৃত্যু হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকায় মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন রাউজানের ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া খোশাল তালুকদার বাড়ির মরহুম আলহাজ্ব নুরুল ইসলামের ৩য় পুত্র মোঃ নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। স্বামী, স্ত্রী দুজনেই শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
নিহত শিক্ষক নাজিম উদ্দিন চকবাজার বাকলিয়াস্থ ডিসি রোড এলাকার উইলস স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং তাঁর স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ পদে ছিলেন। এর পূর্বে রাউজান সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে স্কুটিতে করে নিজ গন্তব্যে যাওয়ার পথে শুলকবহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে স্কুটি থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন শিক্ষক দম্পত্তি। পরে পথচারীরা ছুটে এসে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বিবাহিত জীবনে এই শিক্ষক দম্পত্তির তিন সন্তান রয়েছে।
তাদের দুজনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাউজানের ডাবুয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বেলা আড়াইটার দিকে রাউজানের ডাবুয়ায় বায়তুল আমান জামে মসজিদ মাঠে দুজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত মুসল্লী অংশ নেন। তার পূর্বে লাশবাহী এ্যাম্বুলেন্স গ্রামের আসার সাথে সাথে স্বজনরা আহাজারিতে ফেটে পড়েন। শেষবারের মতো তাদের লাশ দেখতে খোশাল তালুকদার বাড়িতে ছুটে আসেন অগুনিত মানুষ।
স্থানীয়রা জানান, গ্রামের বাড়িতে নতুন ভবন নির্মাণ করেন শিক্ষক মোঃ নাজিম উদ্দিন। এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি বাড়িটির। নতুন পাকা বাড়িতে উঠার পূর্বের মাঠির তৈরী সুন্দর ছোট্ট বিছানায় চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।
এর পূর্বে বৃহস্পতিবার রাত ১০টার দিকে হজরত গরীবুল্লাহ শাহ (র:) এর মসজিদের সামনে তাদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৯ ঘটিকায় চট্টগ্রাম সরকারি কলেজের পূর্বে মিয়ারবাপের মসজিদের সামনে শিক্ষক দম্পত্তির ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদে জুমা রাউজানের ডাবুয়ায় গ্রামের বাড়িতে তৃতীয় দফা জানাজা শেষে শিক্ষক দম্পত্তিকে চিরবিদায় জানান স্বজনরা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited