চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

এমডিজির মতো এসডিজিও বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫৮ পিএম, ২০২২-০৩-০৬

এমডিজির মতো এসডিজিও বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গোপসাগরে যে বিশাল সম্পদ রয়েছে, সেই সম্পদ আমাদের আহরণ করতে হবে। এখানে যেমন মৎস্য সম্পদ আছে, তেমনি অন্যান্য সামুদ্রিক সম্পদও আছে। আমরা এমডিজির মতো এসডিজিও বাস্তবায়ন করছি।


তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের সমুদ্র সম্পদের প্রতি গুরুত্ব দিয়ে ‘ব্লু-ইকোনমি’ নীতিমালা ঘোষণা দিয়েছি এবং এই সম্পদ ব্যবহার করে আমাদের অর্থনীতিকে যেন আরও গতিশীল করতে পারি, শক্তিশালী করতে পারি মজবুত করতে পারি তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।

রোববার সকালে মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ’ পাসিং আউট প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্যারেড গ্রাউন্ডে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ ঘোষিত এমডিজি যেমন সফলভাবে বাস্তবায়ন করেছি তেমনি এসডিজিও বাস্তবায়ন করে যাচ্ছি। করোনার কারণে এ অগ্রগতি কিছুটা বাধার সম্মুখীন হলেও অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট শক্তিশালী হয়েই এগিয়ে যাচ্ছি। টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদ ব্যবহার করে এসডিজি ১৪-এর লক্ষ্যমাত্রা অর্জনে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। 

তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙালি, কাজেই এই মাছ আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। সে জন্য মৎস্য উৎপাদনে আমরা গবেষণা করে যাচ্ছি এবং অনেক সাফল্যও পেয়েছি। কিন্তু সমুদ্রসম্পদ আহরণে আমাদের এখনও অনেক কাজ করতে হবে এবং আমরা সেটি করব বলেই বিশ্বাস করি। 

সরকারপ্রধান বলেন, সারাবিশ্বে যে সময়ে সমুদ্র আইন প্রণয়নের কোনো সুনির্দিষ্ট মাত্রা ছিল না, তখনই ১৯৭৪ সালে জাতির পিতা প্রথম বাংলাদেশের জন্য ‘দ্য টেরিটেরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট-১৯৭৪’ প্রণয়ন করেন, যা বিশ্বের প্রথম সমুদ্র আইন হিসেবে পরিচিত।

তিনি বলেন, ’৭৫-পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হাতে গড়া মেরিন ফিশারিজ একাডেমির অগ্রযাত্রা ব্যাহত হয়। আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রথম মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে একটি আন্তর্জাতিকমানের মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিতে শুরু করে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

মো.আরফান উদ্দীন  : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত


নার্সারির পাশে বৃদ্ধের বিবস্ত্র লাশ

নার্সারির পাশে বৃদ্ধের বিবস্ত্র লাশ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে সড়কের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিà...বিস্তারিত


পুনর্ব্যবহারে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য

পুনর্ব্যবহারে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য

নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে ১৮ বছর বয়স পরà...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত


তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীà¦...বিস্তারিত


শিশু অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

শিশু অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর