শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৪ পিএম, ২০২১-০১-১১
চট্টগ্রামে করোনাভাইরাস ভ্যাকসিন বিতরণ ব্যবস্থাপনার কাজ শুরু করেছে প্রশাসন। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে গঠন করা হয়েছে ১৪ সদস্যের কমিটি।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাকসিন প্রদানের তালিকায় অগ্রাধিকার পাবেন সম্মুখসারির যোদ্ধারা। তবে বিতরণ ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াটি সরকারিভাবে করা হলে ভ্যাকসিনের সমবন্টন হবে বলে মত জনস্বাস্থ্য রক্ষায় কাজ করা সংগঠনগুলোর।
গত ৩ জানুয়ারি করোনা ভ্যাকসিন বিতরণ ব্যবস্থাপনা বিষয়ে বৈঠক করেন চসিক প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি। বৈঠকে ভ্যাকসিন বিতরণের পুরো প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হয়। নির্ধারণ করা হয় কর্মপরিকল্পনা। এছাড়া বিভিন্ন টিকা প্রদানের জন্য গঠন করা জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করা হবে বলে জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে অ্যাপের মাধ্যমে করোনার টিকা পাওয়ার জন্য নিবন্ধন করতে হবে। এখন চলছে অ্যাপ তৈরির কাজ। টিকা বিতরণের ব্যাপারে আগাম ঘোষণা দেওয়া হবে।
তালিকায় থাকছেন যারা
করোনার ভ্যাকসিন গ্রহণে কারা অগ্রাধিকার পাবেন তা নিয়ে সরকারের একটি নির্দেশনা রয়েছে। এর সঙ্গে সমন্বয় করে প্রস্তুত করা হচ্ছে তালিকা।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, করোনার সম্মুখ সারির যোদ্ধাসহ, মুমূর্ষু ও বয়োজ্যেষ্ঠ রোগীদের ভ্যাকসিন দেওয়ার তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে রাখা হবে।
তিনি বলেন, ফ্রন্টলাইনে থাকা ব্যক্তি ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতাহীন, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠি এবং দীর্ঘমেয়াদি রোগে যারা ভুগছেন তারা তালিকায় থাকবেন। এভাবেই সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তাছাড়া এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে আলাদা কমিটি আছে। ভ্যাকসিন সঠিক তাপমাত্রায় সংরক্ষণ এবং বিতরণে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।
তিনি আরও বলেন, ভ্যাকসিন কারা পাবেন এ নিয়ে একটি তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited