চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফোন দিয়ে পুতিনকে ‘সোজাসাপ্টা’ কথা বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:৫১ পিএম, ২০২২-০৫-১৪

ফোন দিয়ে পুতিনকে ‘সোজাসাপ্টা’ কথা বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শনিবার ফোন দিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো।
গণমাধ্যম সিএনএন জানিয়েছে, পুতিনকে ফিনিশ প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করবেন তারা। 

পুতিনের সঙ্গে কথা বলার পর ফিনল্যান্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। 

সেই বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিনিসতো পুতিনকে বলেছেন, ২০২১ সালের শেষ দিকে বিভিন্ন দেশকে ন্যাটোতে যোগ দেওয়া থেকে বিরত রাখতে রাশিয়ার দাবি এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের সামরিক আক্রমণের কারণে ফিনল্যান্ডের নিরাপত্তা পরিবর্তন হয়ে গেছে।

প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিনের সঙ্গে আলোচনাটি ছিল সোজাসাপ্টা এবং  উত্তেজনাবিহীন।পুতিনকে ফিনিশ প্রেসিডেন্ট আরও বলেছেন, উত্তেজনা এড়ানোর বিষয়টি ফিনল্যান্ড গুরুত্বের সঙ্গে দেখছে। 

তাছাড়া বিবৃতিতে আরও জানানো হয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, ২০১২ সালে আমি আপনাকে বলেছিলাম সব স্বাধীন দেশ তাদের নিরাপত্তার সর্বোচ্চটা নিশ্চিত করে। 

ফিনল্যান্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে,  প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়ে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কারণ এটি কারও কাছ থেকে (আক্রমণের স্বীকার হওয়ার সম্ভাবনা) দূরে নয়।

তবে ফিনিশ প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়ার প্রতিবেশী হিসেবে যে সব প্রশ্ন ওঠবে সেটি সঠিক ও পেশদারিত্বের সঙ্গে দেখবে ফিনল্যান্ড। 

সূত্র: সিএনএন

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর