শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:০১ পিএম, ২০২২-০৪-২৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ অ্যাশেজ সিরিজ হারের পর থেকেই সমালোচনার মুখে পড়ে যান ইংলিশ অধিনায়ক জো রুট।
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্টে ১-০ ব্যবধানে হারের পর অধিনায়কত্ব টিকিয়ে রাখতে পারলেন না রুট। তার পরিবর্তে তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ডের টেস্ট দলের ৮১তম অধিনায়ক হলেন স্টোকস।
ইংল্যান্ড ছেলেদের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কীর সুপারিশের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ইসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এই নিয়োগের অনুমোদন দেন। নতুন টেস্ট অধিনায়ক নিয়োগের বিষয়ে রব কী বলেছেন, বেনকে স্টোকসকে টেস্ট অধিনায়কের দায়িত্ব দিতে আমাদের কোনো দ্বিধা ছিল না। আমাদের বিশ্বাস সে এই প্রাপ্য। আমি আনন্দিত যে এই দায়িত্ব গ্রহণ করেছ।
ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, আমি আনন্দিত যে বেন স্টোকস ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হতে রাজি হয়েছেন, যা ইংল্যান্ডের হয়ে তার অসাধারণ ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন।
তিনি আরও বলেন, ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার অর্থ কী তা নিয়ে তিনি গভীরভাবে এবং আবেগের সাথে চিন্তা করেন এবং তিনি আমাদেরকে অত্যন্ত গর্বের সাথে একটি নতুন যুগে নিয়ে যাবেন। এটি আমাদের টেস্ট দলের জন্য একটি গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত যে সে এই চ্যালেঞ্জটি উপভোগ কররে। ২০১৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় বেন স্টোকসের। তার পর থেকে ৭৯টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে বেন স্টোকসকে সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছিল। ২০২০ সালের গ্রীষ্মে জো রুট যখন তার দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ছুটিতে ছিলেন তখন অধিনায়কের ভূমিকা পালন করেছেন বেন স্টোকস।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্ম নেওয়া এই ইংলিশ তারকা ক্রিকেটার দেশের হয়ে ৭৯ টেস্টে ১১টি সেঞ্চুরি আর ২৬টি ফিফটির সাহায্যে ৩৫.৮৯ গড়ে ৫ হাজার ৬১ রান সংগ্রহ করেন। আর বল হাতে শিকার করেন ১৭৪ উইকেট।
ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়ে বেন স্টোকস বলেন, ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। জো রুট ইংলিশ ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি ড্রেসিংরুমে একজন নেতা হিসাবে আমার বিকাশের একটি বিশাল অংশ ছিলেন। আমার বিশ্বাস নতুন এই ভূমিকায় তিনি আমার মূল সহযোগী হবেন।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited