শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৫০ পিএম, ২০২৬-০৮-২৫
মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ অনুসরণ করে দয়া, ক্ষমা, সত্য, ন্যায়, সহনশীলতা ও মানবসেবার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সুফি ইউনিটি ফর ইন্টারন্যাশনাল সলিডারিটি (সুফিজ)-এর চেয়ারম্যান ও মাইজভা-ার দরবার শরীফের বর্তমান ইমাম হযরত শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভা-ারী। তিনি বলেন, “নবীপ্রেম শুধু আবেগের বিষয় নয়; এটি একটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব।” মহানবী (দ.)-এর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, মানবিকতা, শান্তি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব।
সোমবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সুফি ইউনিটি ফর ইন্টারন্যাশনাল সলিডারিটি (সুফিজ) ও পিএসপি ফ্যামিলির যৌথ আয়োজনে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (দ.)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, বর্তমান বিশ্ব যুদ্ধ, সহিংসতা, ধর্মীয় বিদ্বেষ, সামাজিক বিভাজন, বৈষম্য ও পারস্পরিক অবিশ্বাসসহ নানা সংকটে আক্রান্ত। এসব সংকট মোকাবিলায় ঘৃণার পরিবর্তে সংলাপ, অন্যায়ের পরিবর্তে ন্যায়বিচার এবং বিভেদের পরিবর্তে মানবিক ঐক্য প্রতিষ্ঠা জরুরি। তিনি তরুণ প্রজন্মকে নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
মহানবী (দ.)-এর জীবন ও চরিত্র নতুন প্রজন্মের সামনে আদর্শ হিসেবে তুলে ধরতে পারলে সহনশীল, দায়িত্বশীল ও মানবিক
নাগরিক গড়ে তোলার পথ সুগম হবে বলেও তিনি উল্লেখ করেন। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল একাডেমি অব মডারেট স্কলারসের আহ্বায়ক শাহজাদা সৈয়দ মাশুক মইনুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান।
বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তুরস্কের শেখ প্রফেসর ড. মোহাম্মদ এলহুসেইনী; মরক্কোর শেখ প্রফেসর ড. লাখদার দেরফুফি ও শায়খ সিদিআলী মা আলায়নিন; কানাডার শেখ ফয়সাল হামিদ আব্দুর রাজ্জাক; শ্রীলঙ্কার শেখ মোহাম্মদ রেজা বিন আব্দুল লতিফ আল মাগদুমী; জর্ডানের শেখ সাফওয়ান (মোহাম্মদ রিদা) আলী ওদেইবাত; সৌদি আরবের শেখ আল রাশেদ আব্দুল্লাহ হাম্মাদা; সোমালিয়ার শেখ প্রফেসর ড. মোহাম্মদ ওমর সৈয়দ; অস্ট্রেলিয়ার শেখ ডক্টর আব্দুল নাসের শামসিন; মিশরের শেখ প্রফেসর ড. ইউসরি রোশদি এল সাইয়্যিদ জাবর আল হাসানী; লেবাননের শেখ রিয়াদ হাসান বাজু; ব্রাজিলের শায়খ মোহাম্মদ আল মাগারবি; পাকিস্তানের শায়খ প্রফেসর ড. মোহাম্মদ জাফর ইকবাল জালালী এবং ভারতের শায়খ নাবিল আখতার নওয়াজী প্রমুখ। সেমিনারে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরীসহ দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা মহানবী (দ.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি, সহনশীলতা ও বিশ্বসম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (দ.)-এর আদর্শ ব্যক্তি থেকে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ন্যায়, মানবিকতা, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠায় কার্যকর দিকনির্দেশনা দিতে পারে।
বক্তারা আরও বলেন, নবীপ্রেমকে কেবল আনুষ্ঠানিক আলোচনা, মাহফিল বা আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি ও সামাজিক জীবনে এর বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মহানবী (দ.)-এর শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের দর্শন আন্তর্জাতিক পরিসরে আরও ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন। সেমিনারে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ ও সুফি সাধক, দেশ-বিদেশের ওলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও অরাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিভিন্ন দেশের ইসলামিক স্কলার, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনারটি আন্তর্জাতিক পরিসরে নবীপ্রেম, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চার একটি গুরুত্বপূর্ণ মিলনমঞ্চে পরিণত হয়। আয়োজকদের মতে, ভিন্ন দেশের ধর্মীয় ও আধ্যাত্মিক নেতৃত্বের এমন মিলন পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মহানবী (দ.)-এর শান্তি, মানবিকতা ও সম্প্রীতির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : অনিরুদ্ধ অপু নানামুখী সংকটে জর্জরিত শতবর্ষী চন্দ্রঘোনা খ্রীষ্ট্রিয়ান হাসপাতাল। এটি একমাত্র ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বন্যার পানি নেমে গেছে, কিন্তু চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার মানুষের দুর্ভোগ কাটেনি। ট...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি : : মহেশখালীর আমাবশ্যাখালী মৌজায় সরকারি প্যারাবন নিধন করে চিংড়িঘের ও লবণ মাঠ তৈরি এবং অবৈধভাবে পুকুর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের রেল যোগাযোগ আরও গতিশীল করতে চট্টগ্রাম-...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করেছেন বিশ্বের ১২টি দেশের শীর্ষস্থানীয় ওলাম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited