শিরোনাম
মোহাম্মদ ওমর আলী, চকরিয়া : | ০৭:২৬ পিএম, ২০২৪-১১-৩০
চকরিয়ায় সদ্য সংগঠিত (২৬ নভেম্বর) দিবাগত রাত ১০ টায় চকরিয়া উপজেলার দক্ষিণ কাকারা ৮নং ওয়ার্ড অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় তরুণ বিএনপি নেতা মঈনুর রশিদ শামীমের সহযোগিতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ এনামুল হক। তিনি প্রতি পরিবারে নগদ ১০ হাজার টাকা করে চার পরিবারের মাঝে ৪০ হাজার টাকা তুলে দেন। এর আগে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুর রহমান ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিটেবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারের দুটি করে কম্বল ও প্রাথমিক খাবারের প্যাকেট তুলে দেন।
এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন,কাকারা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শোয়াইবুল ইসলাম এম.এ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নেসার উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, শ্রমিক নেতা আলাউদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইবরাহিম , সিনিয়র সহ-সভাপতি আব্দুল গণি ও ওয়ার্ড ছাত্রদল নেতা শহিদুর রহমান ফরহাদ প্রমুখ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited