চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ের ওসমানপুরে নিহত মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি :    |    ০৭:৪০ পিএম, ২০২১-০৫-২৯

মীরসরাইয়ের ওসমানপুরে নিহত মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

 

মীরসরাইয়ের ওসমান পুর ইউনিয়নে গতকাল ২৮ মে (শুক্রবার) বিরোধপূর্ণ জায়গায় মাটি কাটাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতা নিহত হয়। 

২৯ মে (শনিবার) নিহতের ময়নাতদন্ত শেষে বাদ আসর ওসমান পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় সম্মান শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নিহত বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহজাহানের জানাযায় মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান, মীরসরাই সার্কেলের এএসপি লাবিব আবদুল্লাহ, জোরারগঞ্জ থাণার ওসি মোঃ নূর হোসেন মামুন সহ পুলিশের একটি দল, মীরসরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, আমরা মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা সভপতি নয়ন কান্তি ধুম ও এলাকাবাসী এবং নিহতের পরিবারের লোকজনসহ বিপুল মানুষের সমাগম ঘটে। পুলিশ সূএে জানা যায়, চাঞ্চল্যকর এই ঘটনায় ২৪ ঘন্টা পার না হতে অভিযুক্ত পলাশ ও নুরুল হুদা দুলাল নামের দু'জন কে গ্রেফতার করে জোরারগঞ্জ থাণা পুলিশের একটি দল। এবিষয়ে জোরারগঞ্জ থাণার উপ-পরিদর্শক (এসআই) আজিজ জানান, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শাহাজাহান নিহত হওয়ার ঘটনায় পরিবারের একজন বাদী হয়ে অভিযোগ দায়ের করলে তাঁরই সূএ ধরে উক্ত ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। উল্ল্যেখ্য গতকাল শুক্রবার ৫নং ওসমান পুর ইউনিয়নের রেহান উদ্দিন হাজী বাড়ীর মৃত গণি আহম্মদের ছেলে মোহাম্মদ শাহজাহান প্রতিপক্ষের আঘাতের ঘটনায় গুরুতর আহত হলে বেলা সাড়ে এগারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বললে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর