শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৬ পিএম, ২০২০-১০-২৯
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন ই-পাসপোর্ট আবেদনকারীদের সঠিক তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করে বলেন, পুরণকৃত ফরমে ভুল তথ্য দিলে পাসপোর্টধারীকে অনাকাক্সিক্ষত বিড়ম্বনা পোহাতে হয়। তাই ধৈর্যের সাথে সঠিক তথ্য দিয়ে ই - পাসপোর্ট এর ফরম পূরণ করতে হবে। তিনি আজ সকালে নগরীর মুনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে ই-পাসপোর্ট, এমআরপি, পাসপোর্ট আবেদন গ্রহণ ও ডেলিভারি কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন। প্রশাসক বলেন, ই-পাসপোর্ট পদ্ধতিতে অনিয়ম ও দালাল চক্রের উৎপাতের সুযোগ নেই। তাই এ পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠারও অবকাশ নেই। তারপরও অনিয়ম, দুর্নীতি বা আইনী কোন ফাঁক-ফোকর যাতে সৃষ্টি না হয় সেদিকেও সজাগ থাকতে হবে। তিনি বলেন, পাসপোর্টধারী নাগরিকরা বিদেশ ভ্রমণের পাশাপাশি রেমিটেন্স প্রেরণ করে রিজার্ভ সমৃদ্ধ করেন। তিনি বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে যাতে কোন হয়রানি না হয় সে বিষয়ে অধিকতর মনোযোগী হওয়ার জন্য তিনি বিভাগীয় পাসপোর্ট পরিচালককে অনুরোধ করেন। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আবু সাইদ, সহকারী পরিচালক সাধন সাহাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited