চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জেমিসন রেড ক্রিসেন্ট ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩২ পিএম, ২০২৬-০৯-১৬

জেমিসন রেড ক্রিসেন্ট ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন কাজের উদ্বোধন

জেমিসন রেড ক্রিসেন্ট ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন ও সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম।


অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. তাসলিম চৌধুরী, ডা. মোস্তাফিজুর রহমান, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, এডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দীন চৌধুরী, ডা. ইফতেখার মোহাম্মদ আদনান ও কে এম ইমরান এমিসহ সিএমও ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা এবং প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেন, জেমিসন ডেন্টাল ইউনিটকে আরও আধুনিক ও রোগীবান্ধব করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মানুষ যাতে সহজে ও স্বল্প খরচে ভালো মানের দন্ত চিকিৎসাসেবা পান, সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যুক্ত করার পাশাপাশি সেবার মানও বাড়ানো হবে।
জেমিসন রেড ক্রিসেন্টকে মানুষের আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত করতে স্বাস্থ্যসেবার উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন ও সম্প্রসারণের মাধ্যমে রোগীরা আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।

আমাদের লক্ষ্য শুধু অবকাঠামোর উন্নয়ন নয়, সেবার মানও নিশ্চিত করা। রোগীদের আস্থা ও সন্তুষ্টি অর্জন করে জেমিসন ডেন্টাল ইউনিটকে একটি আধুনিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।
সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন জেলা রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও এগিয়ে নেবে। নতুন সুযোগ-সুবিধার পাশাপাশি রোগীদের জন্য সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে। রেড ক্রিসেন্টের মানবিক সেবার অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাব।

উদ্বোধন শেষে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার পরিধি বৃদ্ধি, সমন্বয় জোরদার এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। চিকিৎসক ও সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতারা।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ...বিস্তারিত


কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং ...বিস্তারিত


হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের গুরুতর অসুস্থতা ও জটিলতার পেছনে অপ...বিস্তারিত


জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক  ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত


শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়িতে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ আকলিমা আক্তারকে গ্র...বিস্তারিত


চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর