শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫২ পিএম, ২০২৬-০৩-০৩
নগরের হালিশহর থানার এলাকায় বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) রাতে নগরের হালিশহর থানার ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছেনোয়ারা বেগম (৪৮) ওই এলাকার বাসিন্দা সাবের আহমদের স্ত্রী। অভিযুক্ত ভাইয়ের নাম জানে আলম (৪২)। এ ঘটনায় অভিযুক্ত ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছেনোয়ারা বেগমকে তার ভাই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ভাইকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
নিহতের ছেলে সেকান্দার হোসেন রবিন জানান, ঘটনার সময় আমি আর বাবা তারাবির নামাজ আদায় করতে মসজিদে ছিলাম। নামাজ শেষে বাসায় ফেরার পথে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। এসময় এলাকাবাসী তার মামাকে রক্তাক্ত ছুরিসহ আটক করে রাখে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited